| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কবে?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ০০:৩৬:৩৪:পূর্বাহ্ন  |  ১৩৩৩৪৮৪ বার পঠিত
মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কবে?

স্টাফ রিপোর্টার: দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আকারে ছোট হলেও নতুন সরকারের শপথের দিনই ৪৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নতুন ও পুরোনোদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভায় যেমন রয়েছে অভিজ্ঞতার ছাপ, তেমনি আছে তরুণ প্রজন্মের গতিশীলতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে নতুন সরকার। নতুন মন্ত্রিসভার নেতৃত্বে আছেন তারেক রহমান। তার সরকারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫ জন ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ২৪জন।

সদ্য গঠিত এই মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪