| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিবালয় প্রস্তুত: নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে সব ব্যবস্থা সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৬:১১:১০:পূর্বাহ্ন  |  ১৩৩২৭১০ বার পঠিত
সচিবালয় প্রস্তুত: নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে সব ব্যবস্থা সম্পন্ন

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করবেন। প্রথম অফিসের এই মুহূর্তকে সামনে রেখে সচিবালয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রত্যেকটি মন্ত্রণালয় ও বিভাগে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। করিডোরে নতুন ফুলের টব বসানো হয়েছে এবং পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নামফলক বসানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা ফুল নিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে প্রস্তুত রয়েছেন।

সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের প্রথম অফিস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১ নম্বর নতুন ভবনের চারপাশে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ডগ স্কোয়াডসহ নিরাপত্তা কড়াকড়ি তদারকি করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১ নম্বর নতুন ভবনের তৃতীয় তলায় তার কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করবেন। একই ফ্লোরে মন্ত্রিসভার বৈঠক কক্ষও প্রস্তুত রয়েছে।

আজকের কর্মসূচির মধ্যে যা রয়েছে:

দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছনো, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময়, বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার পরিচিতিমূলক বৈঠক, বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময়। 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণের পর দপ্তর বণ্টনও সম্পন্ন হয়।

২০০৬ সালের পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি, এবং প্রথমবারের মতো দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪