| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে খলিলুর ও শামা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ০৭:৪৮:৪৩:পূর্বাহ্ন  |  ১৩৩০৫৪৯ বার পঠিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে খলিলুর ও শামা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে চলমান কূটনৈতিক কার্যক্রম, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অগ্রাধিকার ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এর আগে বুধবার দায়িত্বের প্রথম দিনে মন্ত্রিপরিষদে ব্যস্ত সময় পার করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। একই দিন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু-কে বিমানবন্দরে বিদায় জানান শামা ওবায়েদ।

সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা সৌজন্য সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদের সঙ্গে। বৈঠকে বাংলাদেশ-নেপাল সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪