| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন বিচারক সাজ্জাদুর রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৪:০১:২০:অপরাহ্ন  |  ১৩৩১২৬২ বার পঠিত
আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন বিচারক সাজ্জাদুর রহমান

স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমান। এর আগে তিনি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকায় কর্মরত ছিলেন।

গত ১৮ ফেব্রুয়ারি তার নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শুরু করেছেন সাজ্জাদুর রহমান। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

জানা গেছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদলি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপ-সচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রণালয়ের মন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

নতুন আদেশে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এ নিয়োগ ও বদলি করা হয়েছে।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ১৮ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন মো. আসাদুজ্জামান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪