| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ০২:৫৪:৫১:পূর্বাহ্ন  |  ১৩২৫৭৭৯ বার পঠিত
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেলেন ডা. মনোয়ারুল কাদির বিটু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়–এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. মনোয়ারুল কাদির বিটু প্রেষণে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বে যোগদানের তারিখ থেকে এ পদে তার নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে পেশাগতভাবে সুপরিচিত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪