| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ০৭:১০:১৪:পূর্বাহ্ন  |  ১৩২১২২০ বার পঠিত
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। তিনি বলেন, সততা ও নীতির ক্ষেত্রে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা রাজশাহীবাসীর সম্মান। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল। তিনি নতুনভাবে রাজশাহীর জন্য পরিকল্পনা গ্রহণের সুযোগের ইঙ্গিত দেন এবং জানান, শিগগিরই উন্নয়নের জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।

সভায় অংশ নেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসন, ডিআইজি ও পুলিশ কমিশনারের পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪