| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৮:৫৫:২৬:অপরাহ্ন  |  ১৩১৪১৮৪ বার পঠিত
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার: অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতিকে শহীদ মিনারে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, একুশে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান, সদস্যসচিব সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, উপউপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ ও উপউপাচার্য সাইমা হক বিদিশা।

এরপর রাত ১২টা ১৩ মিনিটে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিচারপতি  ড. সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা, এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধানগণও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪