| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৫:৫৮:১৪:অপরাহ্ন  |  ১৩০৬৪৮৪ বার পঠিত
তিন সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তিনজন সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি সমতুল্য) করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, বদলি করা কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ফলে বর্তমানে তাদের কোনো নির্দিষ্ট দপ্তর বা কার্যক্রম নেই।

বদলি করা কর্মকর্তারা হলেন:মো. সাইফুল্লাহ পান্না, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, রেহানা পারভীন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব,মো. কামাল উদ্দিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪