| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমি মন্ত্রণালয়ে ঘুষ-দুর্নীতি দূর করতে কাজ করবে সরকার: মিজানুর রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ০৬:১৯:২৩:পূর্বাহ্ন  |  ১৩০৬৬৪৩ বার পঠিত
ভূমি মন্ত্রণালয়ে ঘুষ-দুর্নীতি দূর করতে কাজ করবে সরকার: মিজানুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভূমি মন্ত্রণালয়ের ঘুষ ও দুর্নীতির অভিযোগ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে তিনি এ প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়কে ঘিরে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে চাই। দক্ষ কর্মকর্তাদের সহায়তায় ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে।

ভূমি প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, বিগত ১৭ বছরে যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবে মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। তাই তার নেতৃত্বাধীন মন্ত্রণালয়ে সকল ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে।

মন্ত্রী সকল কর্মকর্তাকে সততা, দক্ষতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো ভূমি সেবাকে স্বচ্ছ ও নাগরিকবান্ধব করা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪