| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ০৭:২৬:৫২:পূর্বাহ্ন  |  ১৩০৭১০৬ বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার্স২৪ ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমান–এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের প্রেক্ষিতে তাদের বিদেশে পালিয়ে যেতে পারে এমন আশঙ্কার কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে এবং অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে চলে গেলে অনুসন্ধান ব্যাহত হতে পারে, তাই নিষেধাজ্ঞা অপরিহার্য।

উল্লেখ্য, হারুন-অর-রশীদ ২০১৩ সালের ৬ মার্চ প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে তাকে চার বছরের জন্য পুনঃনিযুক্ত করা হয়।

মশিউর রহমান ২০২১ সালে হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হয়ে উপাচার্যের দায়িত্ব নেন। তিনি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪