| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলো সরকার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ০৮:৫২:৪৪:পূর্বাহ্ন  |  ১২৬৩৫০১ বার পঠিত
জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলো সরকার

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে, এমন তথ্য  জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা আছে, যা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্য প্রাসঙ্গিক।

মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে এবং মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার মাধ্যমে পল কাপুর বিষয়টি জানাবেন। তবে জ্বালানি সাশ্রয় করে চললে এই মাস বা ঈদের ছুটি পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, দেশে হঠাৎ ডিজেলের বিক্রি বেড়েছে এবং বাংলাদেশের তেল ভারতে পাচার হচ্ছে। এই পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে বিজিবি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪