| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সরাসরি আগ্রাসী শক্তির প্রতিবাদ করবে, এটাই প্রত্যাশা: ইরানি রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১০:৫৮:১৭:পূর্বাহ্ন  |  ১২৬৩৩৩৩ বার পঠিত
বাংলাদেশ সরাসরি আগ্রাসী শক্তির প্রতিবাদ করবে, এটাই প্রত্যাশা: ইরানি রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার: ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে–এইটাই প্রত্যাশা করি বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার (৪ মার্চ) দুপুরে গুলশানের ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

আমেরিকার নাম না নিয়ে ঢাকার বিবৃতি প্রসঙ্গে  ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘এখন পর্যন্ত ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন, তিনি পালিয়ে যাননি। ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তবে চীনের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি না থাকায় তারা সরাসরি পাশে দাঁড়াতে পারছে না।’

এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

জলিল রহিমি জাহনাবাদি বলেন, ‘ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না আমেরিকা শান্তির পথে আসে।’

প্রতিবেশী দেশে আমেরিকানরা যেখানেই থাকুক আমরা তাদের টার্গেটে পরিণত করব বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪