| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ০৪:৪২:৪৪:পূর্বাহ্ন  |  ১২৬৩৭৪৩ বার পঠিত
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হয়ে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে স্বস্তি ফিরে আসে অপেক্ষমাণ পরিবার-স্বজনদের মাঝে।

দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনদের নিরাপদে ফিরে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বিমানবন্দরে। অনেক স্বজন গভীর রাতেই বিমানবন্দরে এসে অপেক্ষা করতে থাকেন। কেউ কেউ সেখানেই সেহরিও সারেন, শুধু প্রিয় মানুষটির নিরাপদ ফেরার আশায়।

এর আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে এয়ারলাইন্সটি। আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সে অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়, যার মাধ্যমে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরতে সক্ষম হন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি ভ্রমণ জটিলতায় পড়েন। এরই ধারাবাহিকতায় দুবাইয়ে আটকে পড়া এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিমানবন্দরে উপস্থিত স্বজনরা বলেন, অনিশ্চয়তার মধ্যে দিন কাটানোর পর অবশেষে তাদের প্রিয়জনদের ফিরে পাওয়া সবচেয়ে বড় স্বস্তি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪