| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৩:১৯:২২:অপরাহ্ন  |  ১২৪৮৮৫২ বার পঠিত
জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য জনস্বার্থে একটি রিট আবেদন করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। সরকার অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখনো এর উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়।

রিটে আরও বলা হয়েছে, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় তা সাধারণ মানুষের জীবনের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ অবস্থায় সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪