| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে খাল পুনরুদ্ধার ও প্রবাহ স্বাভাবিক করা হবে: প্রতিমন্ত্রী হাবিব

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ০৯:৪৬:৫১:পূর্বাহ্ন  |  ৩৬০৮৩০৮ বার পঠিত
সারাদেশে খাল পুনরুদ্ধার ও প্রবাহ স্বাভাবিক করা হবে: প্রতিমন্ত্রী হাবিব

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে খাল দখল ও প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেছেন, খাল দখলদারদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় তাদেরও আইনের আওতায় আনা হবে। শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মান্দা শাপলা সিটি এলাকায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন খালের প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছে। তাই খালের সব ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা করা হবে এবং ধাপে ধাপে খালগুলো পুনরুদ্ধার করা হবে। তিনি জানান, অবৈধ দখলদারদের হাত থেকে খাল মুক্ত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, কেউ যদি দখলদারদের আশ্রয় বা সহযোগিতা দেয়, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খালগুলো আবার যাতে ভরাট বা দখল না হয়, সে জন্য খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, খাল পুনরুদ্ধার কার্যক্রমে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে খাল দখলের সুযোগ যাতে আর না থাকে সে দিকেও নজর দেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪