| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৮ মার্চের অগ্রিম টিকিট

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ০৬:১৪:২৩:পূর্বাহ্ন  |  ১২৩৯৪৯২ বার পঠিত
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৮ মার্চের অগ্রিম টিকিট
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।

কোন তারিখে কোন টিকিট

ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের টিকিট বিক্রি হয়েছে যথাক্রমে ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ। এছাড়া ৮ ও ৯ মার্চ বিক্রি করা হচ্ছে যথাক্রমে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।

অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪