| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ০৯:০৪:৫৮:পূর্বাহ্ন  |  ১২৩৩১৩৫ বার পঠিত
কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে।

সোমবার (৯ মার্চ) পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, নাগরিকদের সহযোগিতাও অপরিহার্য। যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা যদি ১০০ টাকার বেশি অর্থ নেন, তবে তাদের টেন্ডার বাতিল করা হবে।

তিনি উদ্বোধন অনুষ্ঠানে জানান, এই কমিউনিটি সেন্টার আমাদের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। সবাই একযোগে কাজ করলে নগরী পরিষ্কার রাখা সম্ভব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪