| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ০৪:৩৬:৫০:পূর্বাহ্ন  |  ১২৩২১৩২ বার পঠিত
মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মতিঝিল এলাকায় ভোরের নিস্তব্ধতা ভেঙে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মুরগি ব্যবসায়ী। বঙ্গভবনের সামনের সড়কে মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) এবং শেরপুর সদর উপজেলার বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)। তারা দুজনই মুরগি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, ভোররাত প্রায় ৪টার দিকে বঙ্গভবনের সামনে সড়কে একটি মুরগিবাহী ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই ব্যবসায়ী মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক জানান, দুর্ঘটনায় প্রাপ্ত আঘাতেই তাদের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪