| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তর বাড্ডায় দেওয়াল চাপায় দুই শিশু নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১০:১৫:১৪:পূর্বাহ্ন  |  ১২২৮৭৩৬ বার পঠিত
উত্তর বাড্ডায় দেওয়াল চাপায় দুই শিশু নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তর বাড্ডায় খেলার সময় দেওয়াল ভেঙে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশা মনির বাবা ইকবাল জানান, বেলা সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডার ১০ নম্বর লেনের পাশে খেলার সময় একটি বাসার দেওয়াল ভেঙে পড়ে। এতে তার মেয়েসহ নুসরাত আক্তার গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলেও তারা বাঁচানো যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪