| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে নজিরবিহীন দৃশ্য: ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড হাতে বিরোধীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১০:১২:১৬:পূর্বাহ্ন  |  ১২২৭৪০৩ বার পঠিত
সংসদে নজিরবিহীন দৃশ্য: ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড হাতে বিরোধীদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত

বিশেষ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি ভাষণ দিতে ডায়াসের দিকে এগোতেই বিরোধী দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সংসদ সদস্যরা। তারা প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেন এবং সংসদ কক্ষে প্রতিবাদ জানান।পরে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক প্রথা থাকলেও বিরোধী দল এ নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখায়। তবে প্রতিবাদের মধ্যেই রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪