| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নদ্দায় দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৫:৫৩:১৯:অপরাহ্ন  |  ১২১৫৯৫৩ বার পঠিত
নদ্দায় দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

স্টাফ রিপোর্টার: রাজধানীর কুড়িলে নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঢাকা পোস্টকে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি জানান, এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে নিরাপত্তা ও আগুন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪