| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর নদ্দায় দোকানে আগুন নিয়ন্ত্রণে, কেউ হতাহত হয়নি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৬:২৫:০৬:অপরাহ্ন  |  ১২১৪৭৭৯ বার পঠিত
রাজধানীর নদ্দায় দোকানে আগুন নিয়ন্ত্রণে, কেউ হতাহত হয়নি

স্টাফ রিপোর্টার: রাজধানীর কুড়িলে নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানায়, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে নদ্দা ব্রিজের নিচের একটি ফুটপাতের দোকান থেকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ফায়ার কর্মীদের তৎপরতায় রাত ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। বর্তমানে পুরো এলাকা ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণে রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪