| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনার ভাঙনে বাড়িঘর হারানো মানুষের পাশে থাকবে সরকার: পানিসম্পদমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১১:০০:৪২:পূর্বাহ্ন  |  ১২০৩২১৬ বার পঠিত
মেঘনার ভাঙনে বাড়িঘর হারানো মানুষের পাশে থাকবে সরকার: পানিসম্পদমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: মেঘনা নদীর ভাঙনে উপকূলীয় এলাকার অনেক মানুষ বাড়িঘর ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এই সমস্যা সমাধানে মজুচৌধুরীরহাট থেকে কমলনগর-রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় তীররক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীররক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই এখানে বেঁচে থাকতে হয়। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর-রামগতি বয়ারচর পর্যন্ত অনেক এলাকায় তীররক্ষা বাঁধ না থাকায় বহু মানুষ বাড়িঘর হারিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন, ফলে পানিতে উৎপাদিত ফসলও নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে তারেক রহমান নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। নদীর তীররক্ষা বাঁধের কাজ কীভাবে হচ্ছে, কাজের মান কেমনএসব বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় নিয়মিত নজরদারি করবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পিতভাবে এসব কাজ সম্পন্ন করা হবে।

পানিসম্পদমন্ত্রী বলেন, অতীতে যারা দায়িত্বে ছিলেন তারা দেশের অর্থ লুটপাট ও পাচার করেছেন এবং এসব বিষয় বর্তমানে তদন্তাধীন রয়েছে। যেসব প্রকল্পে অনিয়ম হয়েছে বা কাজ সঠিকভাবে হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করা প্রয়োজন। বর্তমান সরকার দুর্নীতিমুক্তভাবে প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি না সে বিষয়ে সবসময় নজর রাখা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্যা এবং পাউবোর নির্বাহী প্রকৌশলী **নাহিদ-উজ জামান খান**সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪