| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি রোধে মাঠে মোবাইল কোর্ট চালাবে পুলিশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০৬:২৪:৫২:পূর্বাহ্ন  |  ১১৮৫২৫২ বার পঠিত
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি রোধে মাঠে মোবাইল কোর্ট চালাবে পুলিশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে মাঠে মোবাইল কোর্ট চালানো হবে বলে জানিয়েছেন সংস্থাটি।

রোববার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোড-এ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, এবং বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে।

তিনি আরও বলেন, “ঈদযাত্রা সংক্রান্ত বিভিন্ন ধরনের অনিয়ম রোধ করতে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করা হবে। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি প্রতিরোধ করা হবে। গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

ডিএমপি জানায়, ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা থাকায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলিতেও পুলিশের বিশেষ নজরদারি থাকবে।

মো. সরওয়ার নগরবাসীর উদ্দেশে সতর্কতামূলক পরামর্শও দেন। তিনি বলেন, বাসা ত্যাগের আগে দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা উচিত। এছাড়া ভ্রমণের সময় নগদ অর্থ নিজের হেফাজতে রাখা এবং যাত্রাপথে সতর্ক থাকা জরুরি।

ডিএমপি নিশ্চিত করেছে, নগরবাসীর ঈদের আনন্দ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪