| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে মস্কোর সমর্থন চায় বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৩:১৩:০৯:অপরাহ্ন  |  ১১৮১২৩২ বার পঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে মস্কোর সমর্থন চায় বাংলাদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত এক বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা জন্য মস্কোর সমর্থন কামনা করেছে ঢাকা।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে রাশিয়ার সমর্থন কামনা করে বলেন, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে প্রার্থী। রাষ্ট্রদূত খোজিন বাংলাদেশকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ জনশক্তি, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।

রাষ্ট্রদূত খোজিন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ধারাবাহিক সম্পৃক্ততার প্রশংসা করেন। বৈঠক শেষে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪