| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ০৭:০৯:০৬:পূর্বাহ্ন  |  ১১৭৭৪৬২ বার পঠিত
ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আগের ও পরবর্তী তিন দিন, অর্থাৎ ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরীর চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ জানায়, গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন চলাচলের আওতার বাইরে থাকবে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭-এ যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭-এও যোগাযোগ করা যাবে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪