| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় ভিসা ইস্যুতে নতুন বার্তা দিলেন হাইকমিশনার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ০৯:৪৮:৩৮:পূর্বাহ্ন  |  ১১৭৬৭৮০ বার পঠিত
ভারতীয় ভিসা ইস্যুতে নতুন বার্তা দিলেন হাইকমিশনার

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাইকমিশনার বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালুর বিষয়ে কাজ চলছে। তিনি বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই বিষয়টি সবাই জানতে পারবেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিশেষ করে সীমান্তবর্তী বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানি সংযোগ জোরদার করার বিষয় গুরুত্ব দিয়ে আলোচনায় এসেছে।

প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রস-বর্ডার বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি সংযোগ কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪