| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর ওমরা সফর স্থগিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৩:১৮:৪৫:অপরাহ্ন  |  ১১৭৩১১২ বার পঠিত
যুদ্ধ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর ওমরা সফর স্থগিত
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পবিত্র ওমরায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের পরপরই সপরিবারে তার এই সফরের পরিকল্পনা থাকলেও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উত্তেজনার সূত্রপাত হয়। পরবর্তীতে ইরান বিভিন্ন দেশে পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত + লেবাননসহ বিভিন্ন দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ে।

এদিকে, সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন বাংলাদেশি নিহত এবং আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিবেচনায় ওমরা সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগে তারেক রহমানের ওমরায় যাওয়ার পরিকল্পনা থাকলেও সেটিও বাস্তবায়িত হয়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪