| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটিতে চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ২৩:১২:১১:অপরাহ্ন  |  ১১৬১৮৭৩ বার পঠিত
ঈদের ছুটিতে চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ।

বুধবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ মার্চ সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরীর স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী আগামী ২৪ মার্চ পর্যন্ত সপ্তাহে সাতদিন, দিনে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম পরিচালনা করবে। তিন শিফটে মোট ২০ কর্মকর্তা ও ২৪ কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

নিয়ন্ত্রণ কক্ষটি ঢাকার ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ স্থাপন করা হয়েছে। সেবা নিতে হটলাইন নম্বর (টোল ফ্রি) দেশে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০-এ যোগাযোগ করা যাবে।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপ-সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে চলতি বছরের ১০ মার্চ থেকে মন্ত্রণালয় এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪