| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনানীতে ‘আমাকে বাঁচান’ চিরকুটে উত্তেজনা, গৃহকর্মী উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ০৩:৪৭:০০:পূর্বাহ্ন  |  ৭০৬০৬ বার পঠিত
বনানীতে ‘আমাকে বাঁচান’ চিরকুটে উত্তেজনা, গৃহকর্মী উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে এক গৃহকর্মীকে উদ্ধার এবং বাসার মালিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানী ৫ নম্বর সড়কের একটি ভবনের সামনে উত্তেজিত লোকজন জড়ো হতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পরও সেখানে কিছু লোকের উপস্থিতি ছিল।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন বলেন, ভবনের একটি বাসায় কর্মরত গৃহকর্মী একটি চিরকুট লিখে বারান্দা থেকে নিচে ফেলে দেন। চিরকুটে লেখা ছিল, আমাকে বাঁচান। হয় ৯৯৯-এ কল দেন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দেন।

চিরকুটটি এক পথচারীর হাতে পড়ার পর ভবনের নিচে লোকজন জড়ো হতে থাকে। এরপর গৃহকর্মীকে মেরে ফেলার গুজব ছড়িয়ে পড়ে। কড়াইল বস্তির কিছু মানুষও সেখানে গিয়ে ওই গুজব ছড়াতে থাকেন। এতে ভবন ঘিরে উত্তেজনা আরও বেড়ে যায়।

পুলিশ কর্মকর্তা জানান, বাসার মালিক সোহানাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। গৃহকর্মী বাদী হয়ে মামলা করবেন। শুক্রবার (১০ এপ্রিল) মালিককে আদালতে সোপর্দ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪