| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ০০:১৪:৫৭:পূর্বাহ্ন  |  ৩৩০১ বার পঠিত
গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান-২ এলাকার ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সিসা সেবনের সরঞ্জাম জব্দ করেছে। অভিযানে বারের ম্যানেজারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে অভিযান শুরু করে ডিএনসি। অভিযানটি গভীর রাত পর্যন্ত চলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম জানান, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। তবে এখন পর্যন্ত বিপুল পরিমাণ সিসা ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং বারের ম্যানেজারকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ভবন মালিকপক্ষের এক নারী সদস্য পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করতে চেষ্টা চলছে।

ডিএনসি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট স্থানে অবৈধভাবে সিসা সেবনের কার্যক্রম চলছিল— এমন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪