| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিষ্ক্রিয়তা: হাই কোর্টের রুল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ০২:১৮:২২:পূর্বাহ্ন  |  ১৯১১ বার পঠিত
লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিষ্ক্রিয়তা: হাই কোর্টের রুল

স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনের সময় সারাদেশে থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চে এক রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করা হয়।

রুলে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাব মহাপরিচালককে জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

রিট আবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় থেকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়। সরকার পুরস্কার ঘোষণা করলেও উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার হয়নি বলে এতে উদ্বেগ প্রকাশ করা হয়।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আইনি নোটিস পাঠানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরে হাই কোর্টে রিট করা হয় বলে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪