| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ আটক ৬৯ জন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ০৭:১৫:১৯:পূর্বাহ্ন  |  ৭২২ বার পঠিত
রাজধানীতে সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ আটক ৬৯ জন

স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তেজগাঁও বিভাগের অধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ২১ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছেন।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ৩১টি ইয়াবা, ১ হাজার ৫০০ প্যাকেট আর্ট কার্ড, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫২০ টাকা এবং তিনটি পুরাতন ট্রাক উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪