| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ডিএমপির অভিযানে ৬৭ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০৬:৩৬:৩৮:পূর্বাহ্ন  |  ৩১৬ বার পঠিত
রাজধানীতে ডিএমপির অভিযানে ৬৭ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৩১ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন– মো. আলম (১৯), রুবেল (১৯), মো. আনাছ (১৯), মো. আরিফ (২১), আতিকুর (৩০), মো. সিহাব (২১), মো. নাজমুল (১৯), মো. ফজলে রাব্বী (২৩), মো. লিটন মোল্লা শাহিন ওরফে রিপন (৪৪), জনি নন্দী (৩০), মো. আল আমিন (২৬), মো. আকতার হোসেন (৪৫), মো. মুন্না (২৪), মো. মিরাজ ফকির (২২), মো. নয়ন ওরফে খোকন (২৪), মো. আসাদুল ইসলাম (২৫), মো. শাওন (২৭), মো. মেহেদী হাসান সজীব রাসেল (১৮), শাকিল (৩৯), মো. শ্রাবন (২০), মো. আশিকুর রহমান আকাশ (৩০), মো. মারুফ (৪৩), মো. রুবেল (৩৫), মো. রাব্বি (২০), মোশারফ হোসেন (২৮), মো. আরমান (১৮), মো. রুকন (২৬), মো. রাকিব (২২), মো. জোবায়ের (২৫)।

আরও আছেন– সুমন আহম্মেদ (৩২), মো. সাব্বির (৩৫), আমিরুল ইসলাম (২৯), মো. নুর আলম (৩০), মোহাম্মদ নজরুল ইসলাম (২৮), মো. রুবেল (২৭), মো. রাব্বি (২০), মো. বেল্লাল (১৯), মো. আতিক মিয়া (২৪), মো. রবিউল ইসলাম (১৯), মো. বিপ্লব (৩৭), মো. দুলাল (৪৫), মো. মাসুদ মিয়া (৩৫), মো. রুহুল আমিন (৩৭), মো. ইউসুফ হোসেন (২৪), মো. মাইদুল ইসলাম হৃদয় (২৩), রাহিনুল ইসলাম রানু (৪৮), মো. শহিদুল ইসলাম (৫২), মো. শিহাব (২২), মো. হৃদয় হোসেন (১৮), মো. সজিব ইসলাম (২২), মো. আকরাম, মোছা. মেহের বানু, মো. ইদ্রিস আলী (৩৫), মো. আব্দুল্লাহ (২৮), মো. সোলাইমান (২১), আঞ্জু মিয়া (২৮), মো. হারুন (৫০), মো. আবু সাঈদ (২৬), মো. ইয়াসিন (৪০), মো. রিপন (৪০), মো. সাব্বির হোসেন পাপ্পু (৩২), মো. বিজয় (২২), মো. শাকিল হোসেন (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৯), মেহেদী হাসান রুবেল (৩০) ও শাওন হোসেন খান (৩০)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৫ পুরিয়া হেরোইন, একটি মোটরসাইকেল এবং একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, অপরাধ দমন ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪