| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ২১:০৮:২৯:অপরাহ্ন  |  ১০৪৮ বার পঠিত
আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

তার করা এক রিট আবেদনের শুনানি শেষে রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু বিষয়টি পরিচালনা করেন। রুলের বিষয়ে তিনি জানান, ১০ মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর আরও মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

গত বছরের ৯ মে রাতে ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন, যা পরবর্তীতে আপিল বিভাগে স্থগিত হয়ে যায়।

এরপরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই পাঁচ মামলায় জামিন দেন, পরে আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪