| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ০০:৩০:৫১:পূর্বাহ্ন  |  ৪৯৫ বার পঠিত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬

স্টাফ রিপোর্টার: রাজধানীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৭ এপ্রিল) রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৪ জন, শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ২ জন, মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৭ জন, আদাবর থানা এলাকা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৬ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। তাদের কাছ থেকে বিভিন্ন অবৈধ সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪