| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে তরুণ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ০২:০১:০৯:পূর্বাহ্ন  |  ৩৬৩ বার পঠিত
মিরপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে তরুণ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় অনলাইনে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ এপ্রিল) রাতে মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেন (২১) নামে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় জাহিদের কাছ থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একাধিক সিম কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ ও তার সহযোগীরা মোবাইল ফোন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম—বিশেষ করে টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪