| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর নিউমার্কেটে গুলি করে যুবক হত্যা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৫:২৩:০৮:অপরাহ্ন  |  ৭৬৬৭৯৩ বার পঠিত
রাজধানীর নিউমার্কেটে গুলি করে যুবক হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেটের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদেরকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে।

তিনি জানান, তখন রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। 

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, গুলির ঘটনার খবর শুনে হাসপাতালে এসেছি। গুলিবিদ্ধ ওই ব্যক্তি মারা গেছেন। লাশ মর্গে রাখা হয়েছে। তবে তার পরিচয় সনাক্ত হয়নি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪