| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৭:০৬:৩২:অপরাহ্ন  |  ৬৯৪ বার পঠিত
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯

সিনিয়র রিপোর্টার: রাজধানীর গুলশানে মদ্যপ অবস্থায় মাতলামি ও গণ উপদ্রব সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২ নম্বরের কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।

গুলশান থানার ওসি দাউদ হোসেন  বলেন, গ্রেপ্তারকৃতদের  কারো মদ্যপানের বৈধ লাইসেন্স ছিল না। মদ্যপ অবস্থায় তারা জনসাধারণের বিরক্তি ও উপদ্রব সৃষ্টি করছিলেন। মদ্যপ অবস্থায় গণ উপদ্রব সৃষ্টির কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪