স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (১০ মে) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা পুলিশ অংশ নেয়।
গ্রেপ্তাররা হলেন: মো. আবুল হোসেন (৫২), মো. সজিব হোসেন (২৪), মো. হাবিবুর রহমান (৩৯), মো. আসিফ (৪৫), মো. ইলিয়াস (২৬), মো. রাজা (২৮), মো. বাপ্পি (২৩), মো. কালাম (২৬), মো. ইসমাইল (২৫), মো. রিপন (৩৫), সানজিদা আক্তার ওরফে ছানা (২০), মো. নাজমুল হোসেন (২৬), মো. সাগর (২৮), মো. জাহিদ খান ওরফে আরিফ (২২), মো. সিফাত (২২), মো. নাঈম মোল্লা (২৪), মো. সিজান (২৪), মো. হোসেন (৪৩), মো. ইমাম হোসেন হৃদয় (২৬), সজীব আহম্মেদ (২৫), মো. রুবেল (৩৮), মো. সাইফুল ইসলাম ওরফে সৈকত হোসেন (২৫), মো. সোহাগ (৩৫), জয়ন্ত কুমার পাল (২২), মো. কামরুল ইসলাম (২২), মো. জীবন মিয়া (২০), আব্দুল্লাহ আল মামুন (২৪), মো. ফজলু (৩০), মো. জিহাদ হোসেন (২১), মো. রাসেল (১৮), মো. হেদায়েতুল ইসলাম আবির (২৮), মো. সাইদ মিয়া (৪০), মো. বাবু বেপারী (২৫), মো. রমজান (২১), মো. পারভেজ হোসেন (২৬), মো. সোহেল (২৯), মো. এরশাদ আলী (৩০), মো. রাব্বি হোসেন (২৩), মো. রাব্বী (২৩), মো. গোলাম রাব্বি পানির (২৯), মো. আরিফ (৩৫), মো. আজিজুল (৫৫), মো. কামরুল ইসলাম (২১), মো. মামুন (৩৯), মো. আনিছুর রহমান (৩৫), মো. রাব্বি (২০), রিপন মোল্লা (৩৫), বিল্লাল ওরফে রিপন (৩০), মো. আব্দুল করিম (৩৮), মো. জুয়েল মিয়া (২৫), মো. মাইনুল ইসলাম (২৭), মো. মামুন (২৫), মো. রুবেল মিয়া (২১), মো. সুমন (৪৫), মো. সাব্বির (২৩), মো. সাগর মিয়া (২২), মো. রাসেল (১৯), হাসনা আক্তার ওরফে প্রিয়া (২৬), সামাদ আলী (২৫), মো. আশিক (২০), মো. ইয়াছিন (১৯), মো. ইলিয়াস হোসেন (২৫), মো. শাকিল (২০) ও মো. আল আমিন (২৭)।
উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৩ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৭ জন, আদাবর থানা থেকে ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১০ জন এবং হাতিরঝিল থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি