| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণঅভ্যুত্থানে গুম মামলায় দুই পুলিশ কর্মকর্তার জামিন আবেদন

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ০৭:১৯:১২:পূর্বাহ্ন  |  ২১৪৮ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে গুম মামলায় দুই পুলিশ কর্মকর্তার জামিন আবেদন

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কলেজছাত্র হৃদয় হোসেনকে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির জামিন আবেদন করা হয়েছে। তারা হলেন গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন এবং গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৯ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

আসামিপক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী সুলতান মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর শেখ মইনুল করিম।

শুনানি শেষে প্রসিকিউটর শেখ মইনুল করিম সাংবাদিকদের বলেন, সাবেক ওসি আশরাফ উদ্দিন ও ডিবি পরিদর্শক শফিকুল ইসলামের জামিন আবেদন করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়েছে।

তিনি বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন। ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ১২ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। ওই দিন জামিন আবেদনের বিষয়ে পুনরায় শুনানি হবে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আয়োজিত ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন কলেজছাত্র হৃদয় হোসেন। অভিযোগ রয়েছে, ওই দিন তাকে গুলি করে হত্যা করা হয়।

প্রসিকিউশনের দাবি, গুলিবিদ্ধ হওয়ার পর হৃদয়ের রক্তাক্ত মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। পরে তার মরদেহ আর উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় দায়ের করা মামলায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা ও মরদেহ গুমের অভিযোগ আনা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪