| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলাবাগান থানার নিখোঁজ এসআই উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৫:০০:১৫:অপরাহ্ন  |  ৮৫৮ বার পঠিত
কলাবাগান থানার নিখোঁজ এসআই উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।

তিনি জানান, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনই বিস্তারিত জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে জানান তিনি।

থানা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছেন এবং ঘটনার বিস্তারিত জানার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ডিউটিতে যোগ না দিয়ে সিভিল পোশাকে ব্যারাক থেকে বের হয়ে যান এসআই রাকিবুল হাসান সরকার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪