| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১২:৫৮:০৭:অপরাহ্ন  |  ৪৮২৮৩ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। সেদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এমকে রহমান সাংবাদিকদের বলেন, “অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে আমরা রিট করেছিলাম। এই সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন বলে আমরা মনে করি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেকোনো নির্বাচিত সরকার এ বিষয়টি যেন উপেক্ষা করতে না পারে, সে কারণেই তদন্তের দাবি জানানো হয়েছিল।

অন্যদিকে আইনজীবী মহসিন রশীদ বলেন, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছিলেন এবং বিষয়টি কীভাবে তদন্ত হবে তা সরকার নির্ধারণ করবে।

তবে শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪