| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৯:২০:৫৭:অপরাহ্ন  |  ৪৪৩৮০ বার পঠিত
মিরপুরে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার:  ঢাকার মিরপুর এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. সোলাইমান আলী সোহাগ (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর মডেল থানাধীন ৬নং সেকশন বাউন্ডারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মডেল থানাধীন ৬নং সেকশন এলাকায় অভিযান চালিয়ে মো. সোলাইমান আলী সোহাগকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার মো. সোলাইমান আলী সোহাগ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪