| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালাল বিমানবন্দরে তানজানিয়ার এক যাত্রীর পেট থেকে ৮০ ক্যাপসুল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৯:৫৭:২৮:অপরাহ্ন  |  ৪৩০৫১ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে তানজানিয়ার এক যাত্রীর পেট থেকে ৮০ ক্যাপসুল উদ্ধার

স্টাফ রিপোর্টার: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুল নাসের বাকারি নামের এক তানজানিয়ার নাগরিকের পেট থেকে ৮০টি ক্যাপসুল বের করেছে নিরাপত্তা কর্মীরা।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দো ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করে। পরে তার পাকস্থলী স্ক্যান করে ৮০টি ক্যাপসুল পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দোর এক কর্মকর্তা বলেন, সেসব ক্যাপসুলের ভেতরে সাদা গুঁড়ো পাওয়া গেছে, যা কোকেন বলে ধারণা করছেন তারা। আবুল নাসের বাকারি জহা নামের ওই তানজানীয় নাগরিক ইথিওপিয়া থেকে বুধবার সকাল সাড়ে ৯টায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

তিনি আরো জানান, এসব ক্যাপসুলের আনুমানিক ওজন প্রায় ১ কেজি ১০০ গ্রাম। ভেতরে যা পাওয়া গেছে তা কোকেন কি না, তা পরীক্ষা করে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কোকেন হয়ে থাকলে পরিমাণ অনুযায়ী এর বাজারমূল্য হবে প্রায় ১৫ কোটি টাকা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে বলে জানান এ কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪