| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাদু বলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ০৩:৩৭:০৮:পূর্বাহ্ন  |  ১৮৬ বার পঠিত
দাদু বলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে আমিনবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে স্নেহ করে ‘দাদু’ বলে ডাকতেন। ঘটনার দিন বিকেলে তিনি শিশুটিকে নিজের বাসায় নিয়ে যান। উভয় পরিবারই একই এলাকার প্রতিবেশী।

একপর্যায়ে শিশুটির মা সন্তানকে খুঁজে না পেয়ে চিৎকার করে ডাকাডাকি শুরু করেন। পরে অভিযুক্তের কক্ষের দরজা খুলে তিনি শিশুটিকে কাপড় খোলা অবস্থায় দেখতে পান। তবে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে পরিবার জানিয়েছে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সাভার থানার ইন্সপেক্টর (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, একটি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয়দের মারধরে আহত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪