| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরেক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৩:১০:৫২:অপরাহ্ন  |  ৩৬৯৫৭ বার পঠিত
আরেক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন

স্টাফ রিপোর্টার: জুলাই–আগস্টের আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইব্রাহীম খলিল গত ১৬ মে আদালতে আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

এরই মধ্যে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে একাধিক ক্ষেত্রে জামিন পাওয়া এবং গ্রেফতার–প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। গত ১৭ মে হাইকোর্ট এক আদেশে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেফতার দেখানো বা হয়রানি না করার নির্দেশ দেয়।

তবে চলমান আইনি প্রক্রিয়ার মধ্যেই নতুন করে যাত্রাবাড়ীর এই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করল পুলিশ।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪