| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৭:৩১:৩৯:অপরাহ্ন  |  ৯১৪৮৫৯ বার পঠিত
ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা অনেক কাছাকাছি পৌঁছে গেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৩ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, সম্ভাব্য ওই চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সম্ভব হবে। একই সঙ্গে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামও সন্তোষজনক উপায়ে নিয়ন্ত্রণে রাখা যাবে।

তিনি বলেন, আমি কেবল এমন একটি চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমরা যা চাই তার সবই নিশ্চিত হবে।

এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও জানায়, প্রায় তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শনিবারই তিনি তাঁর উপদেষ্টাদের সঙ্গে ইরানের প্রস্তাবিত খসড়া চুক্তি নিয়ে আলোচনা করবেন। রোববারের মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

একপর্যায়ে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাব, নতুবা নরকের আগুনে আমি তাদের উড়িয়ে দেব।

ইরানের পরমাণু কর্মসূচি এবং তেহরানের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সুযোগ দিতে ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এরপর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়ে আসছেন।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                           সূত্র: রয়টার্স

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪