| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ২১:২৫:৪৬:অপরাহ্ন  |  ১৭৭৯ বার পঠিত
পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। এ বিষয়ে বিশ্বকে আশ্বস্ত করতেও প্রস্তুত রয়েছে তেহরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের আগেও আমরা ঘোষণা দিয়েছিলাম এবং এখনো পুনর্ব্যক্ত করছি-ইরান পারমাণবিক অস্ত্রের পথে হাঁটছে না, এ বিষয়ে বিশ্বকে আশ্বস্ত করতে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা চায় না।’ বরং তার দাবি, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চায় ইসরায়েলি শাসকগোষ্ঠী।

তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানের আলোচকরা দেশের ‘মর্যাদা ও সম্মানের’ প্রশ্নে কোনো আপস করবেন না।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকের মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দিতে পারেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪