| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিবি দক্ষিণ থেকে সরানো হলো নাসিরুল ইসলামকে

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০৯:১২:৪৮:পূর্বাহ্ন  |  ২৫১ বার পঠিত
ডিবি দক্ষিণ থেকে সরানো হলো নাসিরুল ইসলামকে

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) দক্ষিণ বিভাগ থেকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাসিরুল ইসলামকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে দায়িত্ব পালন করতে হবে। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪